গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া সোমবার (১৯ অক্টোবর) কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসাব্যবস্থাপনা ও সেবার মান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সাধারণ মানুষ কীভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন, সে বিষয়ে খোঁজখবর নেন।
তিনি জনগণের জন্য সহজলভ্য, মানসম্মত ও জনবান্ধব চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এইচ. এম. ফখরুল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান ও চিকিৎসাব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে বিদ্যমান সমস্যা চিহ্নিত করা এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পড়ুন : ছাগলনাইয়ায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


