‎পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত ইমন ওই এলাকার মো. ইয়াকুবের ছেলে।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাগজীপাড়া এলাকায় পিডিবির বিদ্যুৎ সরবরাহ লাইনের একটি তার ছিঁড়ে পড়ে ছিল। এ সময় ওই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ইমন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎
‎যুবদল নেতা মামুনুর রশীদ জানান, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে পিডিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তাঁর অভিযোগ, বিদ্যুৎ সংযোগ চালু থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় পিডিবির কর্মচারীরা উপস্থিত থাকলেও সময়মতো সংযোগ বিচ্ছিন্ন না করায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
‎
‎তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী বলেন, পিডিবিকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। খবর পাওয়ার পরপরই পিডিবির কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ইমন সচল বিদ্যুতের লাইনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বলে দাবি করেন তিনি।
‎
‎অন্যদিকে, নিহতের প্রতিবেশী মো. মহিউদ্দিন অভিযোগ করেন, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার পরপরই পিডিবি কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এরপরও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়নি।
‎
‎পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হালিমা জানান, ইমনকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

পড়ুন : ছাগলনাইয়ায় ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন