পকেটে সুচালো চাকু নিয়ে মন্দিরের মণ্ডপে মণ্ডপে ঘুরছিল কিশোর

নারায়ণগঞ্জের বন্দরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরের মণ্ডপে মণ্ডপে ঘুরছিল ১৩ বছর বয়সী এক কিশোর। প্রায় আড়াই ঘণ্টা ধরে নাচানাচি ও ঘোরাঘুরির পাশাপাশি তার চলাফেরায় সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র হিসেবে একটি সুচালো চাকু উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে বন্দর থানাধীন বাউলপাড়া এলাকার লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক কিশোরটি দীর্ঘ সময় ধরে বাবুপাড়া বৃন্দাবন মন্দির ও লালজী মন্দিরের মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি করছিল। কখনো নাচানাচি করছিল। তার আচরণ ও চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চাকুটি তার পায়ের নিচে ও হাতে থাকা একটি পাইপের ভেতরে রাখা ছিল। এ সময় কিশোরটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলেও তারা জানান।

এদিকে একই রাতে লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার অভিযোগে আরও একজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দলের আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।

পুলিশের দাবি, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্জন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ জানান, ১৩ বছর বয়সী ওই কিশোরকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পড়ুন : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চাইল ঢাকা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন