​সাঘাটায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘুমন্ত বৃদ্ধের করুণ মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে খোরশেদ আলী মণ্ডল (৬২) নামের এক প্রবীণ ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের চর হলদিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত খোরশেদ আলী মণ্ডল চর হলদিয়া গ্রামের বাসিন্দা শাহ আলমের পিতা।

​স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে হঠাৎ করেই খোরশেদ আলী মণ্ডলের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের ভেতর ঘুমিয়ে থাকা খোরশেদ আলী দ্রুত বের হতে না পেরে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান।

​এই আকস্মিক অগ্নিকাণ্ডে শুধু মানুষের প্রাণহানিই ঘটেনি, বরং পুড়ে ভস্মীভূত হয়েছে ওই পরিবারের আয়ের প্রধান উৎস গবাদিপশুগুলো।

ভুক্তভোগী পরিবার জানায়, আগুনে ঘটনাস্থলেই একটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এছাড়া আরও তিনটি গবাদিপশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

​হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সহায়-সম্পদ হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। পরিবারের সদস্যদের বুকফাটা কান্নায় ও আহাজারিতে চর হলদিয়া গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সরকারি ও ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করা হোক।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন