এসআরবি এর যৌথ অভিযানে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৬ লক্ষ টাকার জাল নোটসহ ৩জনকে আটক করেছে।
শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপপ্তর মাধ্যমে জানায়,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি।
ওই সময় যৌথ অভিযানে ৫লক্ষ ৯৩ হাজার জাল টাকাসহ ০৩ জন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫, চাঁপাইনবাবগঞ্জ।
এসআরবি জানায়, ২৩ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযাননে জাল টাকাসহ ০৩ জন জাল টাকা ব্যবসায়ীকে আটক করে। আটককৃর্রা হলো মোঃ বশির উদ্দিন (৫৬), মোঃ মানিক (৩৮) এবং মোঃ ইউসুফ আলী (৫০)।
পরে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি।
পড়ুন:বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
ইমি/


