শ্রীপুরে গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত

গাজীপুরের শ্রীপুরে গাড়ির নিচে চাপা পড়ে সিদ্দিকুর রহমান নামে একজন নিহত হয়েছেন।শনিবার(২৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে শ্রীপুর রেল গেইট এলাকায় শ্রীপুর টু গোসিংগা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি স্থানীয় মৃত. হাছান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লি: এর একটি গাড়ি শ্রীপুর রেল লাইন ক্রসিং করার পর হঠাৎ গাড়িটি সিদ্দিকুর রহমানকে ধাক্কা দিলে গাড়ির নিচে চাপা পড়ে মাথা থেতলে যায় পরে সাথে সাথেই তিনি মারা যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারীর একটি গাড়ির নিচে চাপা পড়ে সিদ্দিকুর রহমান নামে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে সাথে সাথেই গাড়িটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

পড়ুন:বর্নাঢ্য আয়োজনে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন