মাদক সেবনের ভিডিও ভাইরাল, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি বহিষ্কার

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন নাহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক হাবিবুল্লাহ বিশ্বাস সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জনানো হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে নরেন্দ্রপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমামুল ইসলাম তুহিন জানান সম্প্রতি ওয়ার্ড সেচ্ছাসেবক দলের আহবায়ক নাহিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমান পাওয়া যায় যে কারনে নাহিদ কে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নরেন্দ্রপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গোপালপুর ও আশেপাশের খোজ নিলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান নাহিদের মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত নাহিদ সরকার দলীয় নেতা হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননা।

সম্প্রতি সেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা নাহিদের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিও ভাইরালের ঘটনার গোপালপুর গেট সংলগ্ন একটি বাড়িতে হামলা কয়েকজন নারীকে মারধর ও লুটপাট চালায় নাহিদ ও তার সহযোগীরা। ভুক্তভোগী কয়েকজন রাতের আধারে বাড়ি ছেড়ে অনত্র চলে যায়। এঘটনায় বাড়ির বাসিন্দারা আতংকে আছে। ওই বাড়ির একজন বাসিন্দা জানান নাহিদ ও তার সহযোগীরা জোর আমাদের বাড়িতে নিয়মিত মাদক সেবন করতে আসতো আমরা নিষেধ করায় আমাদের সব সময় হুমকি ধামকি দিত। এঘটনায় নিরাপত্তা মাদক সেবীদের আটকের দাবী জানান।

নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির ইন্চার্জ মিলন মোল্লার কাছে জানতে চাইলে তিনি জানান, মাদক সেবনের একটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : তোষকের নিচে পুলিশের লুণ্ঠিত কার্তুজ রেখে শুয়ে ছিলেন যুবক, অভিযানে গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন