সৈয়দপুরে নয়া দিগন্ত’র প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসমিন মোহাম্মদ সিথুন ও সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ।

দৈনিক জনতা প্রতিনিধি শাহজাহান আলী মনন এর কোরআন তেলাওয়াত ও উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি জাকির হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দীন খান, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিরুল হক, দৈনিক ভোরের দর্পন জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম মিয়া, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবের, স্থানীয় দৈনিক আলাপন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নুরুন্নবী সরকার দুখু, সৈয়দপুর উপজেলা বেকারী ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আলহাজ্ব আওরঙ্গজেব।

এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, কামারপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ আলাল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আমিরুজ্জামান সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়, দৈনিক দিনকাল প্রতিনিধি মিজানুর রহমান মিলন।

দৈনিক আজকের কাগজ প্রতিনিধি রেজা মাহমুদ, দৈনিক আগামীর সময় প্রতিনিধি মমিনুর আজাদ, দৈনিক সংবাদ প্রতিনিধি কাজী জাহিদ, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি এম এ মোমেন, নাগরিক টিভির প্রতিনিধি সাদিকুল ইসলাম,
দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি ফিরোজ আহমেদ, ডেইলি পোস্ট প্রতিনিধি তৌসিফ রেজা, ডেইলি ঢাকা টুডে প্রতিনিধি আমীর খান, কিউ টিভি প্রতিনিধি আব্দুল্লাহ মুকীত দুলাল ও ফটোফ্রেম এর স্বত্বাধিকারী নাহিদ হাসান।

আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা। পরে শতাধিক সূধীজন প্রীতিভোজে অংশ গ্রহণ করেন। অতিথিরা আশা প্রকাশ করেন যে, দৈনিক নয়া দিগন্ত বিগত দিনের মতো আগামীতেও অকুতোভয় ভূমিকা রাখবে। বিশেষ করে সৈয়দপুরের উন্নয়নে কাজ করবে। আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সমস্যা উল্লেখের পাশাপাশি সমাধানের পথ দেখাবে। সেই সাথে সমাজের সঠিক চিত্র তথা জনগণের সার্বিক কথা ব্যক্ত করবে।

পড়ুন:জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন