কালিয়াকৈরে বীর মুক্তিযোদ্ধার ৫ লাখ টাকা ছিনতাই

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম হারুনুর রশিদের পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ সময় ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে তাঁর ছেলে এম. তৌহিদ রশিদ আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর পশ্চিম পাশে হিজলিতলী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর জানান, রোববার দুপুরে কালিয়াকৈর সোনালী ব্যাংকের শাখা থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করেন এস এম হারুনুর রশিদ। পরে ছেলে এম. তৌহিদ রশিদ ও শ্যালককে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

পথে অটোরিকশাটি হিজলিতলী পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁদের পথরোধ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাড়িটিতে চার থেকে পাঁচজন ছিলেন। প্রাইভেটকার থেকে এক ব্যক্তি হাত বাড়িয়ে হারুনুর রশিদের হাতে থাকা টাকার ব্যাগটি টান দিয়ে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে তাঁর ছেলে তৌহিদ রশিদ আহত হন। পরে টাকার ব্যাগ নিয়ে প্রাইভেটকারে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ব্যক্তিরা।

হারুনুর রশিদ জানান, ছিনতাই হওয়া ব্যাগে নগদ পাঁচ লাখ টাকা ছাড়াও ব্যাংকসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত তৌহিদ রশিদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা এ বিষয়ে কালিয়াকৈর থানায় যোগাযোগ করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা মৌখিকভাবে শুনেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : নবাবগঞ্জে কবরস্থানের জমি দখলে নেওয়ার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন