গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর ৫ টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া সুটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ স্থানীয় গিয়াস উদ্দিনের ছেলে। অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, গভীর রাতে আনোয়ার হোসেন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাবা আব্দুস সামাদ তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার ঘর থেকে লাঠি এনে বাবার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। লাঠির আঘাতে আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে আনোয়ার হোসেন পালিয়ে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : ইসরায়েলে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জন্য কী বদলাবে?
সা/


