২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭৮ জন। আর হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩৮৮ জনের মধ্যে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকার। এ ছাড়া ময়মনসিংহ, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।

এ সময়ে নিশ্চিত হামে শনাক্ত হওয়া ৭৮ জনই ঢাকার বাসিন্দা। অন্যদিকে, হামের উপসর্গ পাওয়া ১ হাজার ৩৮৮ জনের মধ্যে ঢাকায় ৪৮১, সিলেটে ১৫৭, চট্টগ্রামে ৩১১, রাজশাহীতে ৩২, ময়মনসিংহে ৮৮, বরিশালে ১৩৪, খুলনায় ১২২ ও রংপুরে ৬৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১২৯ জন।

এ ছাড়া মার্চ থেকে এখন পর্যন্ত ২৩ হাজার ৪৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে।

হামের প্রধান প্রধান লক্ষণসমূহ:

স্বাস্থ্যবিষয়ক তথ্যানুযায়ী, হামে আক্রান্ত হলে রোগীর দেহে নানা ধরনের লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি লক্ষণ হলো:

তীব্র জ্বর: হামের শুরুতেই শরীর বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যেতে পারে।

সর্দি ও কাশি: অনবরত হাঁচি দেওয়া, নাক দিয়ে পানি পড়া এবং তীব্র শুকনো কাশি হওয়া হামের প্রাথমিক ও সাধারণ লক্ষণ।

চোখের সমস্যা: আক্রান্ত শিশুর চোখ লাল হয়ে যায়, অনবরত পানি পড়ে এবং আলোতে তাকালে চোখে তীব্র অস্বস্তি বা ব্যথার অনুভূতি হয়।

মুখের ভেতর সাদা দাগ (কপলিক স্পট): সাধারণত জ্বর আসার দুই থেকে তিন দিনের মাথায় মাড়ির পাশে বা গালের ভেতরের চামড়ায় ক্ষুদ্র লবণের দানার মতো সাদাটে দাগ ফুটে ওঠে।

লালচে ফুসকুড়ি বা র‍্যাশ: জ্বর শুরু হওয়ার ৩ থেকে ৫ দিন পর প্রথম কানের পেছন ও মুখে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরবর্তীতে তা ঘাড়, বুক, পিঠ ও হাত-পাসহ পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

শারীরিক দুর্বলতা ও অরুচি: পেশিতে ব্যথাসহ শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং খাবারের প্রতি তীব্র অরুচি তৈরি হয়। ক্ষেত্রবিশেষে পাতলা পায়খানা কিংবা বমিও হতে পারে।

পড়ুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিল বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, সংকেত বেড়ে ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন