মাদকের বিরুদ্ধে সচেতনতা সম্মিলিত ক্যাম্পিং খুবই জরুরী। স্কুল কলেজ এবং মসজিদে খুতবার পূর্বে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করলে সচেতনতার মাধ্যমে আমরা একটি নতুন সমাজ গড়তে পারবো।
ময়মনসিংহের ত্রিশালে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান এ কথাগুলো বলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃর্ধা, অফিসার ইনচার্জ ওসি মনসুর আহাম্মদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার ড. মেহেদী হাসান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ চেয়ারম্যান সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন ।
পড়ুন : সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সা/


