গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে, আগুন ছড়িয়ে পড়লে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান,আজ সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের সময় দেওয়ালিয়াবাড়ী হাজী বাবুলের ভাড়া দেওয়া ৭টি ঝুট গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন ঝুট গোডাউনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ জানান,আগুন নিয়ন্ত্রণে আমাদের চারটি ইউনিট কাজ করে। তিনি আরও বলেন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
পড়ুন : মেহেরপুরে পুকুর মালিকের অবৈধ বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের


