ত্রিশালে কনস্ট্রাকশন কোম্পানির ইয়ার্ডে ডাকাতি, মালামালসহ গ্রেপ্তার ৮

ময়মনসিংহের ত্রিশালে রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ইয়ার্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচ জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুণ্ঠিত ছয় পিস এমএস পাইপ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর সন্ধ্যা থেকে ২ অক্টোবর ভোররাতের মধ্যে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের মঠবাড়ি বড় পুকুরপাড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ইয়ার্ডে এ ডাকাতির ঘটনা ঘটে। দুটি ট্রাকে করে আসা ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ইয়ার্ডের পাহারাদারদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা ইয়ার্ড থেকে বিপুল পরিমাণ এমএস পাইপ, স্টিল শাটার, স্টিল জয়েন্ট, জানালার গ্রিল, নগদ ৩৫ হাজার টাকা ও নয়টি মুঠোফোন নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ৪৬ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক (অপারেশন) মো. মোখছেদুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর ত্রিশাল থানায় মামলা করেন।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের নির্দেশে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলায় ধারাবাহিক অভিযান চালায়। অভিযানে পর্যায়ক্রমে ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামালপুরের মো. সেকত ওরফে সাখায়াত (২৪), বরিশালের মো. বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের ট্রাকচালক মাসুদ মিয়া (৩৫) এবং ঠাকুরগাঁওয়ের মো. ফরিদ হোসেন (৪৫), খবিজল (৩৫), পিতা- মৃত সাহেব আলী, ডিগ্রীর চর (খলিফা পাড়া ইসলামপুর), আবু হানিফ (৩৮), পিতা- মৃত আবুল কালাম, মোড়াগালা নান্দাইল, মোঃ উজ্জল মিয়া (২৫), পিতা- মোঃ ওয়ারেছ মিয়া, গ্রাম- মোড়াগালা নান্দাইল -ময়মনসিংহ
সোহেল (২৫), পিতা- মৃত আবুল কালাম, মাতা: নুরাবাদ (০৭ নং ওয়ার্ড (মতি হাওলাদারের বাড়ির সাথে), উপজেলা/থানা- দুলারহাট, ভোলা।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থানার নাওজোড় এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২০-৭২৫০ নম্বরের একটি ট্রাক উদ্ধার করা হয়। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভুলতা-গাউছিয়া এলাকার আরআইসি লোহার কোম্পানি থেকে লুণ্ঠিত ছয় পিস এমএস পাইপ উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহম্মদ সংবাদ সম্মেলনে আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন