আওয়ামী লীগ সভাপতি ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবি এবং সংগঠনের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছেন। আজ রোববার (২৭ অক্টোবর) বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি অজ্ঞাত স্থানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ মিনিট ৪৫ সেকেন্ডের একটা ভিডিও ছড়িয়ে পরে। ভিডিওতে দেখা যায় বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা উপস্থিত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণকালে ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনার দ্রুত দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং সংগঠনের অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় জেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরাকে নির্বিঘ্ন করার লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে শপথ করেছি।
এদিকে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শপথের ভিডিওটি তিনি দেখেছেন। তবে কোন এলাকায় হয়েছে, তা ভিডিও দেখে নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রলীগ নেতা সবুজ মোল্লার নেতৃত্বে অনুষ্ঠানটি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে।
পড়ুন : ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৭১
সা/


