টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস পালন

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য র‌্যালি, ক্যারিয়ার ও চাকরি মেলা এবং ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামর সভাপকিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও দেশী শিল্পপ্রতিষ্ঠানের সাথে ২৪ টি এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে ১৪ টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২০২৬ সালের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মাভাবিপ্রবি দিবসের আয়োজনের মূল লক্ষ্য ছিল গবেষণায় উৎকর্ষ অর্জন, উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ^বিদ্যালয়ের ক্যাম্পসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আগামী শনিবার ৩১ অক্টোবর সকাল ১১ টায় এইচএসসির পরীক্ষার ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। মওলানা ভাসানী একজন আইকনকি ক্যারেক্টার। উনার জীবন থেকে অনেক কিছু শিক্ষনীয় রয়েছে। সেজন্য এই বিশ^বিদ্যালয়ের নাম দেয়া হয়েছে মওলানা ভাসানী।

তিনি আরো বলেন, এই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা উনার আদর্শ থেকে অনেক কিছু শিখতে পারেন। এই আদর্শকে তুলে ধরে বিএনপি এবং আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আগামীর বাংলাদেশর গড়ার জন্য উনি নিরলসভাবে কাজ করছেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

ক্যারিয়ার ও চাকরি মেলা অত্যন্ত ভালো ও মহৎ উদ্যোগ। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের ২০ কোটি মানুষ যদি যোগ্য হয়ে ওঠে, তাহলে বাংলাদেশকে বিশ্বের অন্যতম দেশে পরিণত করা সম্ভব।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটের উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন