জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এদিন সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নির্ধারিত দিনে ব্যাংকগুলোর নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল সোমবার এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে সরকারি ছুটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা স্মারকের পরিপ্রেক্ষিতে সরকার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে আগামী ৭ নভেম্বর দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। সরকারের ঘোষিত ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে।
ব্যাংক বন্ধ থাকায় ওই দিন গ্রাহকেরা শাখায় গিয়ে সাধারণ ব্যাংকিং সেবা নিতে পারবেন না। তবে ব্যাংকের নীতিমালা ও সেবার প্রাপ্যতা অনুযায়ী এটিএম বুথ, কার্ডের মাধ্যমে লেনদেন এবং অনলাইন ব্যাংকিংয়ের মতো কিছু সেবা চালু থাকতে পারে। এসব সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের নির্ধারিত নিয়ম প্রযোজ্য হবে।
উল্লেখ্য, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার কারণে ব্যাংকিং খাতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রাহকদের জরুরি ব্যাংকিং কার্যক্রম থাকলে নির্ধারিত ছুটির আগেই তা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পড়ুন:মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তার ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন
ইমি/


