নরসিংদীতে পরিত্যক্ত বাড়িতে অভিযান, অস্ত্র-গুলি ও ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার

নরসিংদীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে দেশী-বিদেশী অস্ত্রসহ মাদক উদ্ধার করেছে এসআরবি, অভিযুক্ত শরীফ ধরাছোয়ার বাইরে!

বিজ্ঞাপন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী শহরের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অস্ত্র, গোলা বারুদ, মাদক ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেছে এসআরবি-১১। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযান চলাকালে এই তথ্য নিশ্চিত করছে এসআরবি-১১ এর নরসিংদীর এক্টিং কমান্ডার মো: আল মাসুদ খান।

এসময় তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার মাদক কারবারী ও চিহ্নিত সন্ত্রাসী শরীফ ভূইয়ার বাড়িতে গত রাত ১২টা থেকে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার গোডাউন ঘর থেকে একটি বিদেশি রিভলভার, একটি দেশীয় পাইপগান, ৮২ রাউন্ড বিভিন্ন গুলি, দেশিয় ৯টি অস্ত্র, ৭৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে থানা পুলিশের খোয়া যাওয়া শর্টগানের গুলি থাকতে পারে বলেও ধারনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।

অভিযুক্ত শরীফ ভুইয়া ঘোড়াদিয়া এলাকার সোবহান ভুইয়ার ছেলে। এর আগেও তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। অভিযানে তাকে গ্রেপ্তার করতে না পারলেও তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে, দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।

পড়ুন:মানবতাবিরোধী অপরাধ: মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন