‘বিল তোমার, সঙ্গ আমার’, ভক্তদের মজার আমন্ত্রণে জয়া আহসান

সোশ্যাল মিডিয়ায় নিজের গ্ল্যামার ও রূপের জাদুতে ভক্তদের প্রায়ই মুগ্ধ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে এবার তিনি ভক্তদের সোজাসুজি কফি খাওয়ার এক অভিনব আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এলেন। তবে এই আমন্ত্রণের সঙ্গে একটি বিশেষ শর্তও জুড়ে দিয়েছেন তিনি— কফির বিল ভক্তকেই পরিশোধ করতে হবে!

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কফি পানের কিছু মুহূর্তের ছবি শেয়ার করে এই আমন্ত্রণ জানান এই তারকা। প্রকাশিত ছবিগুলোতে তাকে এক নজরকাড়া ও ক্যাজুয়াল লুকে দেখা যায়। সাদা রঙের পোশাকে তার গ্ল্যামার ছিল চোখে পড়ার মতো। কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নেওয়া, আবার কখনও মিষ্টি চাহনিতে ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দেওয়া— তার এমন মোহনীয় মুহূর্তের সঙ্গী হতে কে না চায়! হয়তো সেই ভাবনা থেকেই ভক্তদের এমন আমন্ত্রণ জানান তিনি।

ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, “কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!”

অভিনেত্রীর এই রসবোধপূর্ণ ও খুনসুটিপূর্ণ পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। তার এমন সরল আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্যে মেতে ওঠেন। এমনকি অনেকেই হাসিমুখে জানিয়েছেন, প্রিয় অভিনেত্রীর সঙ্গে কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। সব মিলিয়ে জয়ার এই পোস্টটি বেশ প্রশংসিত ও আলোচিত হয়েছে।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি দুই বাংলায় সমান জনপ্রিয় এই তারকা নানা অর্জনেও অনন্য। তিনি একমাত্র বাংলাদেশি অভিনয়শিল্পী, যিনি তিনবার ভারতের সম্মানজনক ফিল্ম ফেয়ার পুরস্কার (ইস্ট) অর্জন করেছেন। এ ছাড়া অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ৭টি মেরিল প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেছেন তিনি।

পড়ুন : ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ খ্যাত ব্রিটিশ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন