ভারতের মূল জাতীয় দল একই সময়ে দুটি প্রীতি ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড সফর করবে। অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে হবে ম্যাচ দুটি। সে কারণে সাফের দলে অভিজ্ঞ জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি বয়সভিত্তিক দলের ফুটবলারদেরও রাখা হয়েছে। নিউ জিল্যান্ডে ভারতের দলের সঙ্গে থাকবেন নিয়মিত প্রধান কোচ খালিদ জামিল।
সাফে ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। একই সময়ে ১১ নভেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে তারা।
সাফে ভারতের দল
গোলকিপার: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।
ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং কোনশাম, হমিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংদিম, মুহাম্মদ উয়াইস, নাথান রদ্রিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।
মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং থোকচম, ব্রিসন ফার্নান্দেস, এবিন্দাস ইয়েসুদাসন, ফারুখ চৌধুরী, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি, সুহাইল আহমেদ ভাট।
পড়ুন:দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৯ রান, বাংলাদেশের লিড ১০৬ রানের
ইমি/


