স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫,৪৮২ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দ্বিতীয় দফার মতো দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পর সকাল ১০টা থেকেই তা কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

নতুন মূল্যতালিকা অনুযায়ী ভ্যাটসহ সোনার দাম ধরা হয়েছে— ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা (অথবা ৩, ৫০০ টাকা) করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা ভ্যাট আদায় করা যাবে না। অলঙ্কার হস্তান্তরের ক্ষেত্রে (এক্সচেঞ্জ) ১২ শতাংশ এবং ক্রয়ের ক্ষেত্রে (পারচেজ) ১৮ শতাংশ টাকা বাদ দিতে হবে, তবে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। জুয়েলারিতে ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে।

এর আগে ৩০ অক্টোবরও সোনার দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা কমানো হয়েছিল। চলতি বছর বাজুস এখন পর্যন্ত মোট ১৩০ বার সোনার দাম সমন্বয় করেছে (যার মধ্যে ৬২ বার বৃদ্ধি ও ৬৭ বার হ্রাস) এবং ৭৮ দফা রুপার দাম সমন্বয় করেছে (৩৬ বার বৃদ্ধি ও ৪২ বার হ্রাস)।

পড়ুন : তাহসিফ সাউরির বাবার মামলায় বন্ধু দীপ গ্রেপ্তার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন