মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এলাকার প্রধান প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে প্রথমে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন শ্রমিকেরা। পরবর্তীতে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ এবং প্রশিকা মোড় এলাকাতেও তারা সড়ক অবরোধ করেন।

বিজ্ঞাপন

শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুরের অভ্যন্তরীণ ও সংযোগ সড়কগুলোতে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে তৈরি হয়েছে তীব্র যানজট, যার কারণে সাধারণ যাত্রী, পথচারী এবং কর্মজীবী মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হতে এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এবং ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, যানজট সামলাতে বিকল্প রুট দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

পড়ুন : এইচএসসি ফেল শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন