সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা

নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার চরবাটা অজিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আজগর উদ্দিন দুখুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী ভূমিকা রাখা একটি সংগঠন। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ ও শোভাযাত্রায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পড়ুন : বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বিএনপি দেখে না: মীর শাহে আলম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন