গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
বিজ্ঞাপন
জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আযম মোঃ আবু বকর জানান, আজ বিকালে ঝিনাইদহে আসবেন জাতীয় নেতৃবৃন্দ । অতিথিরা যশোর হয়ে ঝিনাইদহের কালিগঞ্জে একটি পথসভা করার কথা রয়েছে । তারপর ঝিনাইদহ শহরে শহীদ মিনার চত্বরে জনসভা করে শেখপাড়া বাজারে পথসভা করে কুষ্টিয়া ষ্টেডিয়ামে জনসভার মাধ্যমে শেষ হবে আজকের এ লংমার্চ ।
তিনি আরো জানান, এ লংমার্চকে সফল করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
পড়ুন:চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধর মৃত্যু
ইমি/
বিজ্ঞাপন


