বেগম রহিমা ইসলাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজের উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ওই কলেজের মাঠে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

শনিবার সকাল ১১টায় কলেজ মাঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষাবিদ মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে ছিলেন ওই কলেজের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রেজাউল করিম খন্দকার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী অনিক,বিএনপি নেতা ছালাম জমাদার, শশীভূষন থানা যুবদল নেতা রাছেল, কামরুজ্জামান শাহিন। অন্যদের মধ্যে মো: হোসেন মেম্বার, শশিভূষণ থানা মৎসজীবি দলের সভাপতি মিজানুর রহমান মুনসী,আলমগীর মুনসী,ছোট্র মেম্বার,চরকলমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আ: মন্নান ফরাজী,সমাজ সেবক হেলাল উদ্দিন, এওয়াজপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহে আলম, কলমী ইউনিয়ন যুবদলের নেতা মাকসুদ মাষ্টার, রসুলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার ফরাজী প্রমুখ।

​নবীনদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। এর মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের এক মহামিলনমেলায় পরিণত হয়।

​নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, অতিথিদের আগমন ও আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।

​মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আকর্ষণীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য এবং কৌতুকসহ নানা রকম আকর্ষণীয় পরিবেশনায় অংশ নেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

​উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বরিশাল ও ঢাকায় থেকে আগত শিল্পীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন