টাঙ্গাইলে শহরের সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। এছাড়াও ধর্ষনে বাধা দেয়ায় শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেতলে দেয়া হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রয়েছে।
শিশুটি বলে, শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় বিপ্লব নামের এক যুবক তার সাথে শারিরীক সম্পর্ক করে। বাধা দেয়ায় ইট দিয়ে মুখ ও নাক থেতলে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমি বিপ্লবের শাস্তি দাবি করছি।
শিশুটির মা বলেন, আমি ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করি। বিপ্লব নামের এক যুবক আমার পার্লারে যাওয়া আসা করতো। শুক্রবার বিকেলে আমার কাছ থেকে মেয়েটি নিচে যায়। পর অনেক খোঁজখুঁজি করে পাইনি। এক পর্যায় বিপ্লব আমার কাছে তিনটি চিপস নিয়ে যায়। আমার মেয়ের কথা জানতে চাইলে সে নানা তালবাহনা শুরু করে। পরে হাসপাতাল থেকে জানতে পারি আমার মেয়েকে এক রিকশা চালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছে তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তারপরও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পড়ুন : দিনাজপুর নবরূপীর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন


