জামালপুরে ২৫ পিস ইয়াবাসহ দুইজন আটক, সিএনজি অটোরিকশা জব্দ

জামালপুরে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন গোপালপুর উপজেলার ঋষিপাড়ার সুনিল ঋষির ছেলে হৃদয় ঋষি এবং জোকা বড়বাড়ির মফিজুল হকের ছেলে শাকিল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বৈঠামারী হাফিজ মাস্টার মোড়সংলগ্ন আল আমিন চৌকিদারের বাড়ির সামনে থেকে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ আশরাফুল হক ও এসআই মো. আবুল কাশেম খান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন