দিনাজপুরের বিরলে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করলো বিজিবি

দিনাজপুরের বিরল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ৩১ অক্টোবর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৭০ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত চোরাচালানিদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে ৬৪২ বোতল ফেনসিডিয়ালসহ ২ মাদককারবারি গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন