মেহেরপুর সীমান্তে ৩২টি স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬ ব্যাটালিয়ন। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৯৪১ গ্রাম। বিজিবির দাবি, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের মৃত আবুবক্করের ছেলে আসাদুল (৫০) ও মাদের ছেলে জুয়েল (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, নাজিরাকোনা বিওপির হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল নাগারবিল এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করেন। তাঁরা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ দশমিক ৯৪১ কেজি বলে জানিয়েছে বিজিবি।

রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হোসেন।

আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজন গ্রেপ্তার, ৩০ পিস ইয়াবা উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন