মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য। স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ ১৬ বছর এস এ জিন্নাহ কবির মানিকগঞ্জ-১ আসনের প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে আন্দোলন–সংগ্রাম করেছেন। মানুষের বিপদে ছায়া হয়ে পাশে দাঁড়িয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন।
জনগণের পক্ষে, গণতন্ত্রের সৈনিক এস এ জিন্নাহ কবির দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। বিএনপির আদর্শে বিশ্বাসী এই নেতা এলাকার উন্নয়নে নিবেদিতপ্রাণ। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন মানিকগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন।
এস. এ জিন্নাহ কবির নিজেও চরাঞ্চলের সন্তান এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে তার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। চরাঞ্চলের মানুষের দুর্দশা তাকে ব্যথিত করে। নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা তিনি বারবার দলের হাইকমান্ডের কাছে তুলে ধরেছেন। তিনি চরাঞ্চলবাসীর উন্নত চিকিৎসা, শিক্ষা, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার জন্য কাজ করছেন।
তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও উদার মনের মানুষ হিসেবে পরিচিত এস. এ জিন্নাহ কবির সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। তার শৈশব, কৈশোর ও যৌবনের দিনগুলো মূলত কেটেছে মানিকগঞ্জের জনপদে। সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও নদীভাঙন কবলিত এলাকার বাস্তবতার মাঝে বেড়ে ওঠার কারণেই তিনি মাঠপর্যায়ের মানুষের এত কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন। তারুণ্যের পুরো সময়টা তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও এলাকার সামাজিক উন্নয়নে উৎসর্গ করেন। নিজ দলের রাজনীতির পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমে তার উদারতার ছাপ দেখা যায়। এলাকার পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে রাজনৈতিক কর্মী, সবার কাছেই তার গ্রহণযোগ্যতা রয়েছে। সংসদের ভেতরে ও বাইরে এলাকার উন্নয়নে তিনি সোচ্চার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার যেকোনো সময় বাড়তে পারে বলে সরকার ও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। নতুন মন্ত্রিসভায় কয়েকজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, পোড় খাওয়া রাজনীতিক এবং দুই-একজন তরুণ মুখ দেখা যেতে পারে। এ ক্ষেত্রে মানিকগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরকে মন্ত্রী করা হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে। এস এ জিন্নাহ কবির তার সর্বোচ্চ চেষ্টা শ্রম ও মেধা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করেন মানিকগঞ্জের সর্বস্তরের জনগণ। কারণ তিনি নিজের নয়, দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতেই ভালোবাসেন।
পড়ুন : কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমির


