মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে অস্ত্র আইনের মামলায় মো. সামরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ও যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান খান স্বপন জানান, ২০১২ সালের ৪ ডিসেম্বর গাংনী উপজেলার তেরাইল গ্রামে অভিযান চালায় র‌্যাব-৬-এর গাংনী ক্যাম্পের একটি দল। এ সময় গ্রামের আমিরুল ইসলামের ছেলে সামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বসতঘর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুটি গুলি ও ৭.৬৫ মিলিমিটার পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি সামরুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন