শৈলকুপায় ডোপ টেস্টে পজিটিভ ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক পাঁচ ব্যক্তির ডোপ টেস্টে পজিটিভ ফলাফল পাওয়ার পর তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) সামারি ট্রায়ালের (Summary Trial) মাধ্যমে বিচারকার্য শেষে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

শৈলকুপা থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের ডোপ টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে মো. মিথুন ইসলাম (৩৫)। তাঁকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিশ্চিন্তপুর গ্রামের মো. আছালত হোসেনের ছেলে মো. আকমল হোসেন (২৬) কে পাঁচ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শ্রীরামপুর গ্রামের মো. মজনুর রহমানের ছেলে মো. সোহরাব হোসেন (অংকন) (২৫) কে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। খাসবগদিয়া গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. শুকুর আলী (৫২) কে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বারুইহুদা গ্রামের মো. আব্বাস উদ্দিন বিশ্বাসের ছেলে মো. ইনামুল হাসান ওরফে টুটুল বিশ্বাস (৩০) কে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত ( কর্মকর্তা) হুমায়ন কবির মোল্লা বলেন, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন