সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন আটক

সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম ও সরকার বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠিয়ে দিয়েছে।

আটক ব্যক্তিরা হলো, রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে সম্রাট কুমার সরকার (৩৮) এবং আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে মো. আরিফ হোসেন (৩২)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকালে হামকুড়িয়া এলাকায় সরকারবিরোধী আন্দোলন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন