ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ইসরাইল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার মধ্যরাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কালীগঞ্জসহ সমগ্র ঝিনাইদহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অত্যন্ত জনপ্রিয়, রাজপথের আপসহীন ও একনিষ্ঠ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।
মোঃ ইসরাইল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ এবং হামিদুল ইসলাম।
পৃথক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতারা বলেন, “মোঃ ইসরাইল হোসেনের মতো একজন রাজপথের পরাক্রমশালী ও সৎ রাজনীতিবিদের প্রয়াণ ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
পড়ুন:দুই দশকে ১৯ মামলা: দুর্গাপুরে শুটার শামীমের ভাই বদি গ্রেফতার
ইমি/


