৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চার জাতীয় নেতার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম. জে. ফেরদৌস।
দিবসটি উপলক্ষে তিনি জাতীয় চার নেতার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।
এম. জে. ফেরদৌস বলেন, ‘৩ নভেম্বরের জেলহত্যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ যাত্রার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ লাভ করে। মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই মানুষগুলোকে কারাগারে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।’
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী বাংলাদেশ সরকারের চার জাতীয় নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী ও এ. এইচ. এম. কামারুজ্জামানকে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁদের স্মরণে প্রতিবছর ৩ নভেম্বর জাতীয়ভাবে জেলহত্যা দিবস পালন করা হয়।
পড়ুন : শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা থামবে না: জাহেদ উর রহমান
সা/


