গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের অপতৎপরতার দায় জামায়াত আমিরের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই সরকারের সংহতি আছে উল্লেখ করে রাশেদ খাঁন দাবি করেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, দাবি আদায় না হলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে।
আজ দুপরে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবনের জানাযার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারা যে কয়েকদিন আগে যে দাবীগুলো নিয়ে লংমার্চ করলেন, তাদের এ দাবী বাস্তবায়ন ইতিমধ্যে সরকার শুরু করেছে ।
এ সময় কালিগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : শ্রমিক আন্দোলনে প্রকৃত শ্রমিকের লাভ কতটুকু?
সা/


