শ্রমিক অসন্তোষ : সাভারের হেমায়েতপুরের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নুন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়েকের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করেছে।

বিজ্ঞাপন

বেলা সোয়া তিনটার দিকে হেমায়েতপর পদ্মারমোড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কারখানা থেকে বেড়িয়ে এসে এক যোগে মহাসড়ক অবরোধ করে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। পৌনে চারটার দিকে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে। এতে মহাসড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার এক উপপরিদর্শক মুঠোফোনে জানান, হেমায়েতপুর পদ্মারমোড় এলাকা ও আশে পাশের এলাকার পোশাক শ্রমিকরা এক যোগে কারখানা থেকে বেড়িয়ে মহাড়ক আটকে দিয়েছে। এখানা পরিস্থিত খব খারাপের দিকে যাচ্ছে। শ্রমিকদের বোঝানো যাচ্ছেনা। মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক মোঃ আসাদুর রহমান বেলা সাড়ে তিনটার দিকে মুঠোফোনে বলেন, পোশাক শ্রমিক করা হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসরক আটকে দিয়েছে। ১৫ মিনিট আগে তারা মহাসরকে অবস্থান নিয়েছে। পুলিশ সদস্যরা তাদের সড়িয়ে দিতে চেষ্টা করছেন।

পড়ুন : শ্রমিক আন্দোলনে প্রকৃত শ্রমিকের লাভ কতটুকু?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন