বাংলাদেশের স্বনামধন্য ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ‘সিজন-২৬ হাউসফুল অফার’-এর আওতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের হেড অব সেলস অফিসার ফিরোজ আলম। আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক আমির খান, মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান এবং বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজারের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিন। এছাড়া ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বোয়ালখালী ইলেকট্রনিক্স বাজার থেকে ওয়ালটন ফ্রিজ কিনে ‘হাউসফুল অফার’-এর সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন চরণদ্বীপের আসমা সুলতানা রিমা। তিনি অফারের আওতায় ঘরভর্তি বিভিন্ন পণ্য উপহার হিসেবে পেয়েছেন। বিজয়ী আসমা সুলতানা রিমার পক্ষে তাঁর মেয়ে নাহিয়ান হাসান বৃন্দু পুরস্কার গ্রহণ করেন। এছাড়া ফ্রিজ কিনে অফারের আওতায় পুরস্কার লাভ করেন রূপক দাস।
অনুষ্ঠানে অতিথিরা ওয়ালটনের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে সম্মান জানাতে ওয়ালটন নিয়মিত এমন আকর্ষণীয় অফার ও পুরস্কার বিতরণী আয়োজন করে আসছে। জমকালো এ আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উপস্থিত ক্রেতা ও অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
পড়ুন : অসহায়ের চিকিৎসা সেবায় ‘বাতিঘর’, কালকিনিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প


