ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৪ নভেম্বর) উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া ঘাট ও কড়ইতাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়েরের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও যন্ত্রাংশ বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সরকারি সম্পদের সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন