সিরাজগঞ্জের রায়গঞ্জে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১ কোটি ৩৮ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিরাজগঞ্জের বাস্তবায়নে চারতলা ভিতের একতলা ভবনটি নির্মাণ করা হবে। কাজ শুরুর পরবর্তী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

মাদ্রাসার সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শ্রেণিকক্ষ সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পড়ুন : ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন