খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে কাচঁপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল

শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের অপচেষ্টা প্রতিহত করতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁয়ের কাচঁপুরে শান্তিপূর্ণ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এমপি আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সোনারগাঁও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক রোমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, যুগ্ম সম্পাদক হাজী মোমেন খান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালুসহ সোনারগাঁও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার অপচেষ্টা প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন