রূপগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩০ বছরের ভোগান্তি দূর করে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া। ৬ নভেম্বর শুক্রবার বাদ জুমআ উপজেলার গোয়ালপাড়া এলাকায় সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিক উদ্দিন আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রিপন মিয়া, জেলা তাঁতীদল সভাপতি এ্যাডভোকেট শুক্কুর মাহমুদ, কৃষকদল নেতা রেজাউল করিম খোকন, ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য তৈয়বুর রহমান সনু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ।

এ সময় নূরনবী ভুইয়া বলেন, প্রশাসকের দায়িত্ব পাওয়ার পূর্ব থেকেই এলাকার উন্নয়নে কাজ করেছি। এখন কাজের গতি বেড়েছে। দায়িত্ব, বরাদ্দ আর সাধ্যের বাহিরেও চেষ্টা করছি ইউনিয়নের রাস্তা ঘাট, নাগরিক সমস্যা সমাধানের চেষ্টা করছি। সামনে সুযোগ পেলে অবহেলিত অঞ্চল ও গ্রামকে উন্নয়নে প্রাধান্য দেব।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন