মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ি নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে জেলার সব সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এছাড়াও জেলার প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা দিয়ে সাজানো হবে, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় দেশের সব মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হবে।

পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলায় গৃহীত সব কর্মসূচি সুষ্ঠ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে ককটেল সাদৃশ্য বস্তু, কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন