বিশ্বনাথে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তির তাৎপর্য নিয়ে সেমিনার

“সবার জন্য শিক্ষা, সবার জন্য সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের বিশ্বনাথ শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুর রফিক। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেমের বিশেষ উপস্থিতিতে সেমিনারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল শহীদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সিহাব বিন আমিন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা কাজী আবুল কাশেম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, সহকারী প্রোগ্রামার শোয়েব আখতার, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী রাসেল ভূইয়া, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ আজমত উল্লাহ খান, উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর ও মো. লুৎফুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মনিরুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন আল আজম স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বনাথ আব্দুল আহাদ, সরকারি প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ, ডা. ফাহিমা আক্তার চুমন, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি এম আর টুনু তালুকদার, স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজমের প্রধান শিক্ষক মো. জাকারিয়া এবং ম্যানকাইন্ড ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত পরিচালক মো. জাবেদ মিয়া ও মিছবাহ খান প্রমুখ।

সেমিনারে বক্তারা প্রতিবন্ধী শিশুদের সমাজের বোঝা না ভেবে তাদের যথাযথ শিক্ষা ও সুযোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অবদানের ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ‎ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন