নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নতুন প্রজন্মের কাছে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরা এবং দেশপ্রেম ও জাতীয় ঐক্যের চেতনায় বলীয়ান হওয়ার আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬। শনিবার (৭ নভেম্বর) জেলা সদরসহ দুর্গাপুর ও পূর্বধলা উপজেলায় প্রশাসন এবং রাজনৈতিক দলের পৃথক আয়োজনে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। দীর্ঘ বিরতির পর দিনটি ঘিরে সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক অঙ্গনে ছিল বিশেষ প্রাণের সঞ্চার।

নেত্রকোনা সদর উপজেলা: শনিবার জেলা প্রশাসনের আয়োজনে শহরের পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

সভায় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় রাজনীতিতে এর গুরুত্ব তুলে ধরে বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অপরিহার্য। ইতিহাসের অধ্যায় থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, পারস্পরিক সম্প্রীতি ও সংহতির চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য সুদৃঢ় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। আলোচনা শেষে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

দুর্গাপুর উপজেলা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনা তুলে ধরে দুর্গাপুরে নানা আয়োজনে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। শনিবার সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ জিন্নাহ, এম রফিকুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক শাহেলা শারমিন শরিফা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন রাজনৈতিক ও সামরিক অস্থিরতার মধ্যে সংঘটিত অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনাপ্রবাহে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে একটি শক্তিশালী ও জনমুখী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।

পূর্বধলা উপজেলা: পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর দিবসটি যথাযথভাবে আলোচনায় আসেনি। নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস তুলে ধরতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা তদারকির জন্য ইউএনওর প্রতি আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্য দিয়েই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ তৈরি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা নজরে রাখা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান ফকির ও এমএ মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আকরামুজ্জামান খান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, বিআরডিবির চেয়ারম্যান মজিবুর রহমান, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্য দে এবং সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাকিয়া সুলতানা, দ্বিতীয় স্থান অধিকারী পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইসরাত জাহান তুরিণ এবং তৃতীয় স্থান অধিকারী ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৌশিক সরকারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ‎ধামরাইয়ে সিএনজি চালক নিখোঁজ, খাগুরতা-বাটুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় মিলল গাড়ি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন