চাটমোহরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সারাদেশের মতো পাবনার চাটমোহরেও আয়োজন করা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনার সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মজিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান, বিএনপি নেতা আসাদুজ্জামান আরশেদ, রবিউল করিম তারেক, ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুক্তিযোদ্ধা ইগ্নাসিউজ গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, ফুলচাঁদ হোসেন শামীম প্রমুখ।

আলোচনা সভা শেষে জাসাস এবং চাটমোহর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন