সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার বিকালে রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের খোকন আলীর বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. খোকন আলী (৪৫) শিবপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আসাদুল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালে মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে একটি সবুজ শপিং ব্যাগের ভেতরে রাখা সাদা প্লাস্টিকের কৌটা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৪শ টাকাও জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন