সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো: জাহিদুল ইসলাম (৩৮) ঐই গ্রামের আলী আহমেদের ছেলে ও কালিয়া হরিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রবিবার দুপুরে সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পড়ুন : নেত্রকোনায় গাঁজা সেবনরত অবস্থায় ৩ জনকে হাতেনাতে ধরল পুলিশ
বিজ্ঞাপন


