বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম

ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা অত্যন্ত কম বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক আলোচনায় যথাযথ অগ্রগতি সাধিত হলে তেহরানের ওপর আর কোনো হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই ইতিবাচক বক্তব্যের পরপরই বিশ্ববাজারে নিম্নমুখী হতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) এশীয় বাজারের লেনদেন শুরু হতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম অর্ধশতাংশের বেশি হ্রাস পায়। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল নেমে এসেছে ৯৭ ডলার ৬৭ সেন্টে এবং যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে।

বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেইন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় সাম্প্রতিক সময়ে তেলের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছিল। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইরানকে কেন্দ্র করে ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাসের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এই স্বস্তির ধারা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই আশাবাদী বার্তার মাঝেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে নতুন করে উত্তেজনার আগুন জ্বলে উঠেছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয়েই নিশ্চিত করেছে যে, ওই প্রণালি কিংবা তার কাছাকাছি জলসীমায় একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল পরিবহন ও বাণিজ্যের এই রুটটিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেকোনো মুহূর্তে আবার ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বাজার বিশেষজ্ঞরা।

পড়ুন : রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন