জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। নির্বাচনে জয়ী হলে আইগনার হবেন জার্মানির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

গতকাল রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে মের্ৎস এই ঘোষণা দেন।

বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। দলটি বাভারিয়ায় সিডিইউর প্রধান সহযোগী দল।

স্থানীয় সময় আজ সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে তাঁর মনোনয়ন চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে তাঁর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোটের দলগুলোকে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটে রয়েছে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)। এসপিডি এর আগেই প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি তাদের সমর্থনের ইঙ্গিত দিয়েছে।

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন করে বিশেষ রাজনৈতিক সম্মেলন ‘ফেডারেল কনভেনশন’। মূলত শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়। আগামী ৩০ জানুয়ারি সম্মেলনের ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রেসিডেন্ট বর্তমান রাষ্ট্রপ্রধান ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন।

সোশ্যাল ডেমোক্র্যাট দলের নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে দেশটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় ও চূড়ান্ত মেয়াদ শেষ হতে যাচ্ছে। দেশটির সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি মেয়াদে (১০ বছর) প্রেসিডেন্ট থাকতে পারেন।

জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন সংক্রান্ত। আইন প্রণয়ন নিশ্চিত করে তাতে স্বাক্ষর করা এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়াই প্রেসিডেন্টের প্রধান কাজ। তবে একজন প্রেসিডেন্ট দলীয় রাজনীতির ঊর্ধ্বে অবস্থান করে নিরপেক্ষ মধ্যস্থতাকারী এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

চলতি বছরের শুরুর দিকেই সিএসইউ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আইগনারের নাম প্রস্তাব করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের বিবেচনা করায় সিডিইউর সমর্থনে কিছুটা বিলম্ব হয়, যা নিয়ে দল দুটির সম্পর্কে সাময়িক টানাপোড়েন তৈরি হয়েছিল।

৬১ বছর বয়সী আইগনার স্থানীয় রাজনীতি দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে তিনি জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হন। পরবর্তীতে সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারে কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন আইগনার। পরবর্তীতে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে এসে ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

পড়ুন : ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন